ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এরদোগানও বললেন, ‘গরীব না ধনী দেশে যাচ্ছে ইউক্রেনের শস্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • ২১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার দাবি করেন, ইউক্রেনের শস্য গরীব দেশে যাওয়ার বদলে ইউরোপের ধনী দেশগুলোতে যাচ্ছে।

বৃহস্পতিবার পুতিনের এ দাবির সঙ্গে একই সুরে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর কৃষ্ণ সাগরে অবরোধ আরোপ করে। এতে করে ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। আর এর ফলে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বলা হয়- ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব খাদ্য সংকটে পড়বে। বিশেষ করে আফ্রিকা ও উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে।

এ কারণে তুরস্ক ও জাতিসংঘ রাশিয়াকে বুঝিয়ে গত জুলাইয়ে অবরোধ তুলে দেয়। এরপর পুনরায় শুরু হয় ইউক্রেনের শস্য রপ্তানি।

তবে পুতিন দাবি করেছেন, গরীব দেশগুলোর সঙ্গে ‘প্রতারণা’ করে ইউক্রেনের শস্য নিয়ে যাওয়া হচ্ছে ইউরোপের ধনী দেশগুলোতে।

বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একটি  যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, পুতিন যে দাবি করেছেন সেটি সত্য।

তিনি আরও জানিয়েছেন, রাশিয়ার ওপর যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে সেসব দেশে ইউক্রেনের শস্য যাওয়ায় বিষয়টি নিয়ে ক্ষুদ্ধ হয়েছেন রুশ প্রেসিডেন্ট।

তবে ইউক্রেনের শস্য গুলো কোথায় গেছে সেটির তালিকা অনুযায়ী, ৩০ ভাগের বেশি শস্য গেছে উন্নয়নশীল বা অনুন্নত দেশে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এরদোগানও বললেন, ‘গরীব না ধনী দেশে যাচ্ছে ইউক্রেনের শস্য

আপডেট টাইম : ০৭:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২