ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বেঙ্গালুরুতে বন্যা: অভিজাত এলাকায় নেই খাবার পানি-বিদ্যুৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৮:১২ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু। শহরের প্রায় সব রাস্তাই এখন নদী। বন্যার কারণে বেঙ্গালুরুর একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। পানির পাম্প ডুবে যাওয়ায় শহরের কিছু কিছু এলাকায় খাবার পানি সরবরাহ করা যাচ্ছে না। এ সংকট ক্রমেই তীব্র হচ্ছে। খাবার পানি ও বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে রয়েছেন অভিজাত এলাকার বাসিন্দারাও।

বুধবার (৭ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বন্যাবিধ্বস্ত বেঙ্গালুরুর পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। গত তিন দিন ধরে কার্যত ভাসছে তথ্যপ্রযুক্তি নগরী। বেহাল যাতায়াত ব্যবস্থা। এমনকি রাস্তায় নৌকাও নামাতে দেখা গেছে। কেউ আবার কোমর পানিতে ট্রাক্টরে চেপে কর্মক্ষেত্রে যাচ্ছেন। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সেখানকার স্বাভাবিক জনজীবন।
শহরের সব থেকে অভিজাত আবাসিক এলাকা এপসিলন। যেখানে এক একর জমির দাম ৮০ কোটি টাকা। একটি ফ্ল‌্যাটের দাম ২০ থেকে ৩০ কোটি টাকা। বন‌্যার পানি এই এলাকাতেও প্রবেশ করেছে। সেখানেও নেই পানি ও বিদ্যুৎ। বিলিয়নিয়ারও কার্যত পানিবন্দি। তাদেরও যাতায়াত করতে হচ্ছে নৌকায়।

দেশটির কাবেরি নদী থেকে পানি তুলে কর্ণাটকের মাণ্ডা এলাকায় যে পাম্পিং স্টেশনে পরিশোধিত করা হয়, সেটিও এখন পানির নিচে। ফলে বন্যাকবলিত প্রায় ৫০টি এলাকায় দুইদিন খাবার পানি সরবরাহ বন্ধ।
বন‌্যায় মহাদেবপুরা, মারাঠাল্লি, ইয়েমালুর, বেলান্দুর, সারজাপুর, বেঙ্গালুরুর দক্ষিণ-পূর্ব দিকের এলাকার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তির প্রায় ৭০ ভাগ অফিস ইয়েমালুরে। বড় বড় টেকনোলজি পার্ক তৈরি হয়েছে সেখানে। বন‌্যায় সেখানকার অনেক অফিসের বেসমেন্টসহ একতলা পানির নিচে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বেঙ্গালুরুতে বন্যা: অভিজাত এলাকায় নেই খাবার পানি-বিদ্যুৎ

আপডেট টাইম : ০৪:৩৮:১২ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২