ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জেলেনস্কির সঙ্গে বৈঠকের বিষয় নতুন যে শর্ত দিল রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • ১৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এর পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসার আহ্বান জানিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার এই আহ্বানে সাড়া দেননি পুতিন। তবে এবার দুই নেতার মধ্যে বৈঠকের ব্যাপারে শর্তের কথা জানাল রাশিয়া।

মঙ্গলবার রাশিয়ার ইজভেস্তিজিয়া পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে দিমিত্রি পেসকভ শর্তের কথা বলেন। খবর তাসের।

দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হতে হলে নিশ্চিত চুক্তির খসড়া কপি প্রস্তুত করতে হবে, যা তারা বৈঠকের পর সই করবেন।

পেসকভ বলেন, পুতিন এবং জেলেনস্কির মধ্যকার বৈঠকের ব্যাপারে মস্কোর অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। শুধু বৈঠকের জন্য বৈঠকে বসার কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হতে হলে তা হবে এজেন্ডাভিত্তিক এবং আগে থেকেই এ ব্যাপারে খসড়া চূড়ান্ত করতে হবে যাতে তারা বৈঠকের সময় চূড়ান্তভাবে তাতে সই করতে পারেন। কিন্তু এই মুহূর্তে এ ব্যাপারে কোনো কথা নেই।

এর আগে গত রোববার দিমিত্রি পেসকভ একই ইস্যুতে রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন, রাশিয়া বৈঠকের জন্য প্রস্তুত তবে তার আগে দেখতে চাই যে, মস্কোর দাবিগুলো কীভাবে পূরণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জেলেনস্কির সঙ্গে বৈঠকের বিষয় নতুন যে শর্ত দিল রাশিয়া

আপডেট টাইম : ১০:২০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২