ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হার্ট অ্যাটাকে মঞ্চে মৃত্যু, অভিনয় ভেবে দর্শকদের হাততালি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • ১৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ একটি অনুষ্ঠানে হনুমান সেজে নাচার সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন রবি শর্মা নামের এক যুবক। ব্যথায় মঞ্চেই লুটিয়ে পড়লেন। উপস্থিত দর্শকেরা প্রথমে অভিনয় মনে করলেও পরে অসুস্থতার বিষয়টি বুঝতে পারেন।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মৈনপুরীতে। হনুমানবেশে রাম ভজনের সুরে নাচার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই লুটিয়ে পড়েন ওই যুবক। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর ইন্ডিয়া টুডের।

ঘটনার পর থেকে এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মঞ্চে হনুমানের ভূমিকায় অভিনয় করছিলেন এক ব্যক্তি। নাচতে নাচতে হঠাৎ মঞ্চেই শুয়ে পড়েন তিনি। তখন দর্শকেরা ভাবেন তিনি অভিনয় করছেন। পরে কাছে যেতেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়।

উল্লেখ্য, গণেশ পূজা উপলক্ষে মৈনপুরীতে গত শনিবার সন্ধ্যায় নৃত্য নুষ্ঠানের আয়োজন করা হয়। তখন মর্মান্তিক এ ঘটনা ঘট।

হনুমানের পোশাকে থাকায় তার অসুস্থতার বিষয়টি প্রথমে বুঝাই যায়নি। অনেক সময় পেরিয়ে গেলেও ওই যুবক না ওঠায় সন্দেহ হয় সকলের। পরে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকদের ধারণা, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হার্ট অ্যাটাকে মঞ্চে মৃত্যু, অভিনয় ভেবে দর্শকদের হাততালি

আপডেট টাইম : ১১:২৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২