ঢাকা ০৮:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সাম্প্রতিক হত্যাকাণ্ডে আওয়ামী লীগের লোকেরা জড়িত: খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০১৬
  • ২৯৭ বার

দেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের পেছনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিজের লোকেরা জড়িত বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, এ জন্যই তাদের ধরা হচ্ছে না। হয়তো তাদের দেশের বাইরে পাঠিয়ে দেয়া হয়েছে।

আওয়ামী লীগ নয় বিএনপিই মুক্তিযুদ্ধের দল দাবি করে খালেদা জিয়া বলেন, সুযোগ থাকার পরও শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি (শেখ মুজিব) যুদ্ধও করেন নাই, পাইপটাইপ নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন।

শনিবার রাতে বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের

নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য তিনি ট্যাংকের কথা বলেছেন। কিন্তু ট্যাংকতো চালায় সেনাবাহিনী। সিইসি একটা অপদার্থ। যখন পরিস্থিতি খারাপ দেখেন তখন তিনি মুখ খোলেন আর মাঝামাঝি কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার প্রলেপ লাগিয়ে আছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিদেশি কেউই তাদের কাছে নিরাপদ নয়। তাদের মনে কী আছে তা বলা কঠিন। আর বিএনপি কাজ দিয়ে প্রমাণ করে, সব ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা আছে। এসময় আওয়ামী লীগের মধ্যে যারা দেশপ্রেমিক আছেন তাদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের কথাও বলেন তিনি।

এছাড়া, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বৌদ্ধ মন্দিরের ভিক্ষু মংশৈ উ চাককে হত্যার ঘটনায় বিএনপির প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানান খালেদা জিয়া। তবে প্রতিনিধি দল পাঠানোর তারিখের ঘোষণা দেননি তিনি।

মতবিনিময় সভায় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, উপদেষ্টা পরিষদের সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মেজর জেনারেল (অব.) রুহুল আলম, ধর্মবিষয় সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালকুদার, ঢাবির শিক্ষক সুকুমল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সাম্প্রতিক হত্যাকাণ্ডে আওয়ামী লীগের লোকেরা জড়িত: খালেদা

আপডেট টাইম : ১২:৫৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০১৬