ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর দৌড়ে লিজ জিততেই ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতির ইস্তফা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • ১৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রীর দৌড়ে লিজ ট্রাস জিততেই ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন ভারতীয় বংশোদ্ভূত প্রীতি পটেল।

বরিস জনসনকে চিঠিতে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।খবর রয়টার্সের।

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে লিজ ট্রাস নির্বাচিত হওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন প্রীতি। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর মন্ত্রিসভাতেও না থাকার কথা জানিয়েছেন তিনি।

সোমবার বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনকে পাঠানো চিঠিতে প্রীতি লিখেছেন, ‘আনুষ্ঠানিকভাবে লিজ ট্রাস দায়িত্বভার গ্রহণ করলে এবং নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হলে আমি পিছনের সারিতে থেকে দেশসেবার কাজ করে যাব।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রীতি। লিজকে সমর্থন জানানোর কথা বলেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলে তিনি যে সম্মানিত সে কথাও তুলে ধরেছেন প্রীতি।

তিনি লিখেছেন, ‘দেশকে রক্ষা করা, অভিবাসন ব্যবস্থার সংস্কার করার কাজ করে আমি গর্বিত।’ বরিসের উদ্দেশে তিনি আরও লিখেছেন, ‘আপনার নেতৃত্বে দেশ সেবার কাজ করার সুযোগ পাওয়া আমার কাছে বিরাট সম্মানের। আপনার নেতৃত্ব ছাড়া দেশকে সুরক্ষিত করা, আইন কঠোর করা ও আমাদের প্রতিশ্রুতিগুলি পূরণ করা সম্ভব হত না।’

প্রসঙ্গত, সোমবার ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে হারিয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। ২০ হাজারেরও বেশি ভোটে জিতেছেন তিনি।

মোট বৈধ ভোটের মধ্যে লিজ পেয়েছেন ৮১ হাজার ৩২৬টি ভোট। ঋষি পেয়েছেন ৬০ হাজার ৩৯৯টি ভোট।

দেশটির শাসক দল কনজারভেটিভ পার্টির ১ লাখ ৬০ হাজার সদস্য ভোট দিয়ে ‘বিশেষ পরিস্থিতিতে’ লিজকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি হিসাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রধানমন্ত্রীর দৌড়ে লিজ জিততেই ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতির ইস্তফা

আপডেট টাইম : ১০:০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২