ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আবারও ব্যর্থ নাসা, চন্দ্রাভিযান স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:২১ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • ১৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহে দ্বিতীয়বার ব্যর্থ হলো নাসার ঐতিহাসিক চন্দ্রাভিযান চেষ্টা। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে আর্টেমিস-১ চাঁদের উদ্দেশে যাত্রার কথা ছিল স্থানীয় সময় শনিবার সকালে। কিন্তু এদিনও ব্যর্থ হয়।
নাসার চন্দ্রাভিযানের ঘটনার সাক্ষী হতে শনিবার সকালে লাখো মানুষ উপস্থিত হন ফ্লোরিডা সমুদ্র সৈকতের তীরে। অনেকটা হতাশ হয়েই ফিরতে হয়েছে তাদের। কর্তৃপক্ষ জানিয়েছে, রকেটটি থেকে তরল হাইড্রোজেন লিক করে বেরিয়ে আসায় আপাতত উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্থানীয় সময় সকাল ১১টা ১৭ মিনিটে উৎক্ষেপণ স্থগিত করার ঘোষণা আসে। এটি নাসার সবচেয়ে শক্তিশালী ও আধুনিক রকেট বলে দাবি করা হচ্ছে। এর আগে ৩২২ ফুট উচ্চতার রকেটটি গত সোমবার প্রথমবার উৎক্ষেপণ চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তী উৎক্ষেপণ চেষ্টা কবে হতে পারে তা স্পষ্ট করেনি নাসা। মাস খানেক সময়ও লেগে যেতে পারে।
নভোচারীবিহীন আর্টেমিস-১ পরীক্ষামূলক উৎক্ষেপণের চেষ্টা চলছে। এখন পর্যন্ত মানুষ বহন করতে সক্ষম এমন কোনও নভোযান এত দূর যায়নি।
নাসার কর্মকর্তা বিল নেলসন বলেন, নিরাপত্তা হলো সবার আগে। এই ধরনের রকেট পাঠানোর আগে এর সিস্টেমগুলো ব্যাপকভাবে যাচাই করতে হয়। মনে রাখবেন, এটি পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত, আমরা উৎক্ষেপণ করতে যাচ্ছি না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আবারও ব্যর্থ নাসা, চন্দ্রাভিযান স্থগিত

আপডেট টাইম : ১০:৫১:২১ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২