ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পুতিনকে যে প্রস্তাব দিলেন এরদোগান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে তুরস্ক মধ্যস্থতা করতে পারে।

শনিবার এক ফোনালাপে তিনি এই প্রস্তাব দেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

জাতিসংঘের সঙ্গে কিয়েভ ও মস্কোর জুলাই মাসে স্বাক্ষরিত একটি শস্য রপ্তানি চুক্তির কথা উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান বলেছেন যে শস্য চুক্তির মতো তুরস্ক জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে।

গত মাসে, এরদোগান ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য লভিভ পরিদর্শন করার সময় একটি পারমাণবিক বিপর্যয়ের বিপদ সম্পর্কে সতর্ক করে বলেছিলেন, আমরা উদ্বিগ্ন। আমরা আরেকটি চেরনোবিল চাই না।

এদিকে, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র জাপোরিঝিয়া নিয়ে আশঙ্কা বাড়ছে।

ইউক্রেন শুক্রবার জানিয়েছে, তারা কাছের শহর এনারগোদারে একটি রাশিয়ান ঘাঁটিতে বোমা হামলা করেছে, তিনটি আর্টিলারি সিস্টেমের পাশাপাশি একটি গোলাবারুদ ডিপো ধ্বংস করারও দাবি করেছে ইউক্রেন।

মস্কো ও কিয়েভ উভয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তুরস্কের। আঙ্কারা একদিকে যেমন ইউক্রেনকে ড্রোন সরবরাহ করেছে, অন্যদিকে, তেমন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোতে যোগ দিতে অস্বীকারও করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পুতিনকে যে প্রস্তাব দিলেন এরদোগান

আপডেট টাইম : ০৮:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২