ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এবার যুক্তরাষ্ট্রকে ‘সরাসরি’ হুমকি দিল ক্ষুব্ধ চীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • ১৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দেওয়ার ওয়াশিংটনের ওপর বেজায় চটেছে চীন। এ নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিয়েছে বেইজিং। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে অস্ত্র বিক্রি প্রত্যাহার’ করার আহ্বান জানিয়েছে চীন।

এ ব্যাপারে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, এই অস্ত্র বিক্রি ‘তাইওয়ানের স্বাধীনতাকামী’ বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত পাঠাচ্ছে এবং চীন-মার্কিন সম্পর্ক এবং তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে।

পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে চীন দৃঢ়তার সঙ্গে বৈধ এবং প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, তাইওয়ানের কাছে ১৬০টি ক্ষেপণাস্ত্রসহ ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে অস্ত্র বিক্রির এ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, তাইওয়ানের নিরাপত্তার জন্য এসব অস্ত্র খুব জরুরি।

তাইওয়ানের প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের লক্ষ্যে শুক্রবার ওয়াশিংটনের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে। তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে এ ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি সম্প্রতি তাইওয়ান সফর করেন। তার ওই সফর নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা শুরু হয়।

তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় বেইজিং। এমন পরিস্থিতিতেই তাইওয়ানে অস্ত্র বিক্রির ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র তাইওয়ানে নতুন করে যে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে এর মধ্যে আছে ধেঁয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার জন্য ৬৬ কোটি ৫০ লাখ ডলারের রাডার ওয়ার্নিং সিস্টেম।

এ ছাড়া আছে ৩৫ কোটি ৫০ লাখ ডলারের ৬০টি হারপুন ক্ষেপণাস্ত্র, যা যে কোনো জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম। এ ছাড়া আছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ১০০ ক্ষেপণাস্ত্র।

তবে তাইওয়ানের কাছে এই অস্ত্র বিক্রিতে মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে। তবে তাইওয়ান প্রশ্নে কংগ্রেসের উভয় দল সবসময় সমর্থন দিয়ে আসছে। তাই কংগ্রেস তাইওয়ানের কাছে নতুন করে এসব অস্ত্র বিক্রির অনুমোদন শিগগিরই দেবে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এবার যুক্তরাষ্ট্রকে ‘সরাসরি’ হুমকি দিল ক্ষুব্ধ চীন

আপডেট টাইম : ০৫:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২