ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দুই মার্কিন ড্রোন আটকে রাখলো ইরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • ১৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের দুইটি ড্রোন ঘণ্টাখানেক আটকে রেখেছে ইরান। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এই সপ্তাহে এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মার্কিন নৌবাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক পঞ্চম নৌবহরের মুখপাত্র টিমোথি হকিন্স শুক্রবার সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে আলাপকালে বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।
তেহরানের দাবি, এই ড্রোনগুলো ইরানের সামুদ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। ফলে লোহিত সাগরে দেশটির নৌবাহিনীর সদস্যরা এগুলো জব্দ করে। তবে এর কয়েক ঘণ্টার মাথায় সেগুলো ছেড়ে দেওয়া হয়।
নৌবাহিনীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, লোহিত সাগরে ইরানের নিয়মিত টহল যুক্তরাষ্ট্রের একাধিক ‘গোয়েন্দা ড্রোনের’ মুখোমুখি হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে ইরানি ডেস্ট্রয়ার থেকে সমুদ্র ড্রোনগুলো পরিচালনাকারী মার্কিন কর্তৃপক্ষকে তাদের ড্রোনের গতিপথ পরিবর্তন করার আহ্বান জানানো হয়। তাদের কোনও সাড়া না পেয়ে তেহরান দুই সমুদ্র ড্রোন আটক করে। এরপর নৌ রুট বিপদমুক্ত রাখার লক্ষ্যে ড্রোন দুইটিকে একটি নিরাপদ এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনার পর ইরানের ডেস্ট্রয়ার থেকে মার্কিন কর্তৃপক্ষকে সমুদ্র জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়ে আরও বেশি মনযোগী হওয়ার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দুই মার্কিন ড্রোন আটকে রাখলো ইরান

আপডেট টাইম : ১০:২৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২