ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইরানে হামলা চালাতে ট্যাংকার কিনছে ইসরাইল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি পুনঃনবায়নের দিন ঘনিয়ে আসতে না আসতেই আরও তৎপর হয়ে উঠেছে দখলদার ইসরাইল। এবার তারা ৯২৮ মিলিয়ন ডলার খরচ করে চারটি মাল্টি-মিশন কেসি-৪৬ রিফুয়েলিং ট্যাংকার কেনার চুক্তি স্বাক্ষর করেছে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদন বলা হয়েছে, নতুন এই বিমানগুলো ২০২৫ সালের দিকে হাতে পাবে ইসরাইল। এগুলো ইসরাইলি এয়ার ফোর্সের অর্ধশতাব্দি পুরনো রিইম বোয়িং ৭০৭ ট্যাংকারের জায়গা দখল করবে।

চুক্তির আওতায়, ট্যাংকারের রক্ষণাবেক্ষণ এবং মেরামত, রসদ এবং খুচরা জিনিসসহ অন্যান্য সব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বিমানগুলো অভিজ্ঞ বোয়িং ৭৬৭ ওয়াইডবডি বিমানের ওপর ভিত্তি করে সিয়াটলে কোম্পানি নির্মাণ করবে বলে জানা গেছে।

ইসরাইলি বিমানবাহিনীর সাবেক কমান্ডার ও বোয়িং ইসরাইলের সভাপতি ইডো নেহুশতান জানান, এই চুক্তিটি মার্কিন-ইসরাইল জোটকে আরও শক্তিশালী করবে এবং বোয়িংয়ের সঙ্গে ইসরাইলি বিমানবাহিনীর কয়েক দশকের দীর্ঘ সম্পর্ক আরও অটুট করবে।

তিনি আরও বলেন, এই কেসি-৪৬ জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে ইসরাইলের চলমান প্রচেষ্টা ত্বরান্বিত করবে।

প্রসঙ্গত, দীর্ঘপথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে জ্বালানি সংকট যুদ্ধবিমানের জন্য একটি অন্যতম বাধা। কেসি-৪৬-এর মতো আধুনিক রিফুয়েলিং ট্যাংকার মাঝ আকাশেই যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ করে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইরানে হামলা চালাতে ট্যাংকার কিনছে ইসরাইল

আপডেট টাইম : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২