ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • ১৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন। স্নায়ুযুদ্ধের শান্তিপূর্ণ অবসান ঘটিয়েছিলেন মিখাইল। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো বলছে, মিখাইল ৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন।

তাস, আরআইএ নভোস্টি এবং ইন্টারফ্যাক্স সংস্থাগুলো সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালের উদ্ধৃতি দিয়ে মিখাইল গর্বাচেভের মৃত্যুর খবর জানিয়েছে।

গর্বাচেভের অফিস আগে বলেছিল যে, তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গর্বাচেভ ১৯৮৫ সালে কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন। স্নায়ুযুদ্ধ শান্তিপূর্ণভাবে অবসানে বেশ প্রশংসা কুড়ান তিনি।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঠেকানোর ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ তিনি। এর পেছনে গর্বাচেভের সংস্কারবাদী নীতিকে দায়ী করেন রুশদের অনেকে।

স্নায়ুযুদ্ধে বিপর্যস্ত রাশিয়াকে পুনরায় গড়ে তুলতে বহুল আলোচিত ‘পেরেস্ত্রোইকা’ ও ‘গ্লাসনস্ত’ নীতি প্রবর্তন করেন তিনি।

মিখাইল গর্বাচেভের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বিষয়টি জানিয়েছেন।

মিখাইল গর্বাচেভকে বিশ্বস্ত ও সম্মানিত নেতা হিসেবে অ্যাখ্যায়িত করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট। তিনি বলেছেন, সাবেক এই নেতা মুক্ত ইউরোপের দরজা খুলে দিয়েছিলেন। তার অবদান আমরা ভুলব না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গর্বাচেভের সাহস ও সততার প্রশংসা করেছেন।

সূত্র: বিবিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ আর নেই

আপডেট টাইম : ০৯:৫০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২