ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

স্নায়ুযুদ্ধের সমাপ্তি টানা সোভিয়েত নেতা গর্বাচেভের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • ১৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুযুদ্ধের সমাপ্তি এবং সোভিয়েত ইউনিয়নের পতনের সূচনা করে ইতিহাসের গতিধারা বদলে দেওয়া নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। খবর এএফপির।

মঙ্গলবার (৩০ আগস্ট) গর্বাচেভের মৃত্যুর খবর ঘোষণা করে রুশ বার্তা সংস্থাগুলো। তারা জানিয়েছে, দীর্ঘদিন গুরুতর অসুস্থতার পর মস্কোর একটি কেন্দ্রীয় হাসপাতালে মৃত্যু হয়েছে স্নায়ুযুদ্ধকালীন এ নেতার।

১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন গর্বাচেভ। তিনি যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়নের দীর্ঘদিনের শীতল সম্পর্ক উষ্ণ করতে বড় ভূমিকা রেখেছিলেন। রাশিয়ার প্রথম নেতা হিসেবে ৯০ বছরের বেশি এবং স্নায়ুযুদ্ধকালীন সবশেষ জীবিত নেতা ছিলেন মিখাইল গর্বাচেভ।

ওই যুগের অন্যতম সর্বোচ্চ প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হয় গর্বাচেভকে। তার সংস্কারমূলক পদক্ষেপেই সোভিয়েত শাসন থেকে মুক্ত হওয়ার সুযোগ পায় পূর্ব ইউরোপ। এসব পরিবর্তনের কারণে পশ্চিমাদের কাছে ব্যাপক জনপ্রিয় ছিলেন গর্বাচেভ। ১৯৯০ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কারও পান।

কিন্তু একই কারণে তার ওপর ক্ষুব্ধ হন রাশিয়ার অনেকে। তাদের মতে, বৈশ্বিক পরাশক্তি হিসেবে রাশিয়ার অবস্থান ক্ষুণ্ন হওয়ার দায় গর্বাচেভের।

১৯৯৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে একবার রাজনীতিতে ফেরার চেষ্টা করেছিলেন এ নেতা। কিন্তু ওই নির্বাচনে মাত্র ০.৫ শতাংশ ভোট পান তিনি।

গত দুই দশকের বেশিরভাগ সময় রাজনৈতিক ছায়াতলেই কাটিয়েছেন গর্বাচেভ। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করলে এবং এ বছর ইউক্রেন আক্রমণের পরে উত্তেজনা আবারও স্নায়ুযুদ্ধের পর্যায়ে পৌঁছালে ক্রেমলিন-হোয়াইট হাউজের সম্পর্ক সংশোধনে বারবার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে জীবদ্দশাতেই নিজের বহু গুরুত্বপূর্ণ অর্জন ভ্লাদিমির পুতিনের হাতে বদলে যেতে দেখেছেন গর্বাচেভ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

স্নায়ুযুদ্ধের সমাপ্তি টানা সোভিয়েত নেতা গর্বাচেভের মৃত্যু

আপডেট টাইম : ০৯:৪৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২