ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতের সবচেয়ে নিরাপদ শহর ‘কলকাতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • ১৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের বড় ১৯টি শহরের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। মঙ্গলবার (৩০ আগস্ট) এমনটাই জানিয়েছে, দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিবিআর)।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সমীক্ষা অনুযায়ী, ২০২০ সালের মতো ২০২১ সালেও অপরাধের নিরিখে পিছিয়ে কলকাতা। অর্থাৎ কয়েকটি অপরাধের ঘটনা সামনে এলেও ২০২১ সালে ভারতের সবচেয়ে নিরাপদ শহর ছিল কলকাতা। সেখানে বলা হয়েছে, ভারতের সবচেয়ে বেশি অপরাধপ্রবণ শহরগুলির থেকে কলকাতা অনেকটাই স্বস্তিতে।

প্রসঙ্গত, চার বছরের রেকর্ড অনুযায়ী, কলকাতাকে বরাবরই নিরাপদ শহর বলে উল্ল্যেখ করেছিল এনসিবিআর। ২০১৮, ২০২০ এবং ২০২১, এই তিন বছরই দেশটির মধ্যে সবচেয়ে নিরাপদ শহরের শিরোপা পেয়েছে কলকাতা। কেবলমাত্র ব্যতিক্রম ছিল ২০১৯ সাল। কারণ ওই বছরের কোনো অপরাধের তথ্যই জমা পড়েনি বলে জানিয়েছে এনসিবিআর।

সমীক্ষায় বলা হয়েছে, নারী সুরক্ষায় অন্যতম নিরাপদ শহর কলকাতা। নিরাপত্তাহীনতা শহরের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। বলা হয়েছে, ভারতের ১৯টি সবচেয়ে বড় শহরের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। এই শহরে ধর্ষণের রিপোর্টের পরিমাণ সবচেয়ে কম। সমীক্ষায় এমনটাই জানিয়েছে এনসিবিআর।

তথ্যে বলা হয়েছে, ২০২১ সালে কলকাতায় ১১টি ধর্ষণের অভিযোগ জমা পড়েছে। সেখানে একই বছরে দিল্লিতে এমন ঘটনার সংখ্যা ১ হাজার ২২৬টি। এছাড়া নারীদের জন্য ভারতের সবচেয়ে বিপজ্জনক তিন মেট্রোপলিটন শহরের তালিকায় দিল্লি ছাড়া অন্য যে দু’টি শহর রয়েছে, সেগুলো হলো জয়পুর শহরে ৫০২টি ধর্ষণের ঘটনা এবং মুম্বাইয়ে ৩৬৪টি ধর্ষণের ঘটনা। এর পরই রয়েছে পাটনা, সেখানে ৩০টি ধর্ষণের ঘটনা জমা পড়েছে।

এছাড়া খুন বা খুনের চেষ্টার মতো অপরাধও কলকাতায় বেশ কম। ২০২১ সালে এই দুই অপরাধের সংখ্যা যথাক্রমে ৪৫ এবং ১৩৫ কেস ফাইল হয়েছে। যা বাকি ১৮টা শহরের থেকে অনেকাংশে কম বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতের সবচেয়ে নিরাপদ শহর ‘কলকাতা

আপডেট টাইম : ০৯:৩০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২