ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাশিয়ায় সামরিক মহড়ার জন্য পৌঁছেছে বিদেশি সেনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ১৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার পূর্বাঞ্চলে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের সেনারা সেখানে পৌঁছেছে। চীনও এ মহড়ায় অংশগ্রহণ করবে। মস্কো ও পশ্চিমা বিশ্বের দেশগুলোর মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে তারা এমন মহড়া চালাতে যাচ্ছে।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, এ সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশ, ভারত, মঙ্গোলিয়া ও সিরিয়াসহ ক্রেমলিনের বন্ধুপ্রতিম দেশগুলোর সেনারা।

জানা যায়, আগামী ১ থেকে ৭ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এ মহড়া অনুষ্ঠিত হবে। মহড়াটি ওখতস্ক সাগর ও জাপান সাগরের জলসীমার পাশাপাশি রাশিয়ার পূর্বাঞ্চলের সাতটি সামরিক প্রশিক্ষণ এলাকাজুড়ে চালানো হবে। ২০১৮ সালে একই ধরনের সামরিক মহড়া চালানো হয়েছিল।

এ মাসের শুরুর দিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে তারা এ সামরিক মহড়ায় অংশ নেবে। তবে তারা কত সেনা পাঠাচ্ছে সে ব্যাপারে কিছু জানায়নি।

বেইজিং এক বিবৃতিতে বলেছে, যৌথ এ সামরিক মহড়ায় তাদের অংশগ্রহণের সঙ্গে ‘বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৫০ হাজারেরও বেশি সেনা এবং ১৪০টি বিমান ও ৬০টি জাহাজসহ সামরিক সরঞ্জামাদির পাঁচ হাজার ইউনিট ভস্তক-২০২২ নামের এ সামরিক মহড়া চালাবে।

এতে আরও বলা হয়, মহড়ায় অংশ নিতে যাওয়া সেনারা রাশিয়ার একেবারে পূর্বাঞ্চলে অবস্থিত সার্গেইয়েভস্কি প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছেছে এবং তারা প্রস্তুতি নেওয়া ও তাদের অস্ত্র গ্রহণের কাজ শুরু করেছে।

তবে এই সামরিক মহড়ায় প্রত্যেক দেশ থেকে কত সেনা আসছে সে বিষয়ে কিছু বলেনি মস্কো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাশিয়ায় সামরিক মহড়ার জন্য পৌঁছেছে বিদেশি সেনা

আপডেট টাইম : ১১:৩৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২