ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ব্রাজিলে এক আদিবাসী সম্প্রদায়ের শেষ ব্যক্তির মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ১৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রাজিলের রনডোনিয়া রাজ্যের জঙ্গলে বসবাস করা এক আদিবাসী সম্প্রদায়ের শেষ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বের মানুষের কাছে গর্ত মানব নামে পরিচিত ছিলেন ওই ব্যক্তি।

গত ২৬ বছর ধরে ওই ব্যক্তি জঙ্গলে বসবাস করছিলেন। তার নাম জানা যায়নি। বলিভিয়া সীমান্তের কাছে তানারু আদিবাসী এলাকায় বাস করতেন তিনি। গত ২৩ আগস্ট তার খড়ের কুঁড়েঘরের বাইরে মৃতদেহ পাওয়া যায়। তবে সেখানে সহিংসতার কোনো চিহ্ন ছিল না।

ধারণা করা হচ্ছে, আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয়েছে।

৭০-এর দশকের গোড়ার দিকে তার গোত্রের অধিকাংশই জমি সম্প্রসারণ করতে চাওয়া পশুপালকদের হামলায় নিহত হয়েছিল বলে ধারণা করা হয়। ১৯৯৫ সালে ওই ব্যক্তির সম্প্রদায়ের ছয়জনকে হত্যা করা হয়। তারপর থেকে তিনিই তার সম্প্রদায়ের একমাত্র জীবিত ব্যক্তি ছিলেন।

আদিবাসী ওই ব্যক্তি গভীর গর্ত করে কখনো সেসব পশু শিকারে ব্যবহার করতেন। আবার কখনো সেগুলোতে নিজেই লুকিয়ে থাকতেন। গর্ত করার কারণেই তার নাম ‘দ্য ম্যান অব হোল’।

১৯৯৬ সাল থেকে ব্রাজিলের ‘ইন্ডিজেনাস অ্যাফেয়ার্স এজেন্সির (ফুনাই) এজেন্টরা তার ওপর নজর রেখেছিল খোঁজ পাওয়ার পর। রুটিন টহল চলাকালীন ফুনাই এজেন্ট আলতাইর হোসে তার খড়ের কুঁড়েঘরের বাইরে মরদেহ দেখতে পান।

ব্রাজিলে ২৪০টির মতো আদিবাসী সম্প্রদায় বসবাস করে। ব্রাজিলের সংবিধান অনুযায়ী, আদিবাসীরা ঐতিহ্যগতভাবে তাদের দখলে থাকা ভূমির মালিক। তবে নানাবিধ কারণে তাদের জঙ্গলে বসবাস করা এখন কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ব্রাজিলে এক আদিবাসী সম্প্রদায়ের শেষ ব্যক্তির মৃত্যু

আপডেট টাইম : ১১:২৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২