ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মমতার পরিবারের সম্পত্তি অস্বাভাবিক হারে বাড়ছে, মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ১৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

তরুণজ্যোতি বিজেপির আইনজীবী সেলের সদস্যও। আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

মামলাকারীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ২০১১ সালে পশ্চিমবঙ্গে পালাবদলের পর মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তির পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।

মুখ্যমন্ত্রী মমতার পরিবারের সদস্যদের একাংশ বিভিন্ন সময় যে সরকারি হলফনামা উপস্থাপন করেছেন, তাতে বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে বলে মামলাকারীর অভিযোগ। এ প্রসঙ্গে মামলাকারীর পক্ষ থেকে কাজরী বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে, যিনি মুখ্যমন্ত্রীর ভাই সমীর বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী।

কিছু দিন আগে কলকাতা পুরসভা নির্বাচনে প্রার্থী হিসেবে কাজরী তার দেওয়া হলফনামায় অনেক তথ্য দেননি বলে অভিযোগ মামলাকারীর। এক্ষেত্রে মামলাকারীর পক্ষ থেকে দু’টি সংস্থার নাম উল্লেখ করে বলা হয়েছে, এমন অনেক সংস্থায় ওই দম্পতির নাম নথিভুক্ত থাকলেও নির্বাচনী হলফনামায় সেগুলোর কোনো উল্লেখ করা হয়নি।

কাজরী হলফনামায় দাবি করেছিলেন, তিনি এবং তার স্বামী সমাজসেবার সঙ্গে যুক্ত। তা সত্ত্বেও তাদের এত বিপুল পরিমাণ আয়ের উৎস কী তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মামলাকারীর পক্ষ থেকে। তারা তাদের ছেলের সম্পত্তির কোনো খতিয়ান উপস্থাপন করেননি বলেও অভিযোগ করা হয়েছে।

মামলাকারীর আরো অভিযোগ, পশ্চিমবঙ্গের বিভিন্ন রেজিস্ট্রারের কাছ থেকে প্রাপ্ত নথিতে দেখা গেছে, একাধিক সরকারি সম্পত্তি বাজারদরের চেয়ে অনেক কম টাকায় কিনেছেন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা।

মামলাকারী দাবি করেছেন, ২০১৩ সালের পর অধিকাংশ সম্পত্তি কেনা হয়েছে। ২০১৩ সালেই রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। এই দু’টি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী।
সূত্র: আনন্দবাজার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মমতার পরিবারের সম্পত্তি অস্বাভাবিক হারে বাড়ছে, মামলা

আপডেট টাইম : ০৯:৪৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২