ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

এবার ‘জানুয়ারি’ বানান বলতে পারলেন না শিক্ষিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • ১৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কিছু দিন আগের কথা। ভারতে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হওয়ার পর অকৃতকার্য এক ছাত্রীর ‘আমব্রেলা’ বানান শুনে অনেকে অবাক হয়েছিলেন। ভাইরাল হয়েছিল ভিডিওটি। তা নিয়ে তৈরি হয়েছিল নানা মিম, রোস্টিং ভিডিও।

এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো আরেকটি ভিডিও। সেখানে অবশ্য কোনো শিক্ষার্থী নয়, ভুল বানান বলতে দেখা যায় এক শিক্ষিকাকে! তার ‘জানুয়ারি’ বানান শুনে অবাক নেটিজেনরাও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক জন সাংবাদিক স্কুল শিক্ষিকার সঙ্গে কথা বলছেন। সেখানে উপস্থিত রয়েছে শিক্ষার্থীরাও। সেখানেই ওই শিক্ষিকাকে সাংবাদিক ‘জানুয়ারি’ বানান জিজ্ঞেস করেন।

উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘জে-এ-এন-ওয়াই। ‘ প্রথমে অবশ্য ওই শিক্ষিকা বানান বলতেই চাননি। তিনি সাংবাদিককে বলেন, এই সহজ বানান শিক্ষার্থীদের জিজ্ঞেস করাই ভালো।

তার কথা শুনে এক ছাত্রীকে বানান জিজ্ঞেসও করেন ওই সাংবাদিক। ছাত্রীটি বলে, ‘জে-এ-ইউ-এন-ডি-এ-ওয়াই। ‘
সূত্র: সংবাদ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

এবার ‘জানুয়ারি’ বানান বলতে পারলেন না শিক্ষিকা

আপডেট টাইম : ০৯:১৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২