ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেন ন্যাটোয় যোগ না দিলেও যুদ্ধ থামাতে পারবে না রাশিয়া’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগদানের আশা ছেড়ে দিলেও এই মুহূর্তে যুদ্ধ থামাতে পারবে না রাশিয়া বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।

শুক্রবার সাবেক রুশ প্রেসিডেন্ট এবং ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ টেলিভিশনের এক সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর রয়টার্সের।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের আগেই মস্কো পরিষ্কার জানিয়েছিল, তারা ন্যাটোয় ইউক্রেনীয়দের সদস্যপদ মেনে নেবে না।

একটি ফরাসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, উত্তর আটলান্টিক জোটে (ন্যাটো) অংশগ্রহণ থেকে সরে আসা এখনো অত্যাবশ্যক, কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য এটি আর যথেষ্ট নয়।

তিনি বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তিনি ইউক্রেনকে ‘নব্য নাৎসিদের হাত থেকে মুক্ত’ করতে চান। তবে কিয়েভ ও পশ্চিমাদের দাবি, এটি ইউক্রেন আক্রমণের জন্য পুতিনের ভিত্তিহীন একটি অজুহাত মাত্র।

সাক্ষাৎকারে মেদভেদেভ বলেছেন, হিমারস মাল্টিপল রকেট লঞ্চারের মতো ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের অস্ত্রগুলো এখন পর্যন্ত বড় কোনো হুমকি তৈরি করেনি। তবে সেই পরিস্থিতি বদলে যেতে পারে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রগুলো দূরবর্তী নিশানায় আঘাত করতে সক্ষম। এর মানে হলো, যখন এ ধরনের ক্ষেপণাস্ত্র ৭০ কিলোমিটার উড়ে যায়, তখন এক জিনিস। কিন্তু যখন ৩০০ থেকে ৪০০ কিলোমিটার যাবে, তা অন্য জিনিস। তখন এটি রাশিয়ার জন্য সরাসরি হুমকি হয়ে উঠবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেন ন্যাটোয় যোগ না দিলেও যুদ্ধ থামাতে পারবে না রাশিয়া’

আপডেট টাইম : ০৯:৫১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২