ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দিল্লি পৌঁছানোর পরই মার্কিন সাংবাদিককে ফেরত পাঠাল ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
  • ১৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক অঙ্গদ সিংয়ের পরিবার অভিযোগ করেছে, বুধবার রাতে দিল্লিতে অবতরণের পরপরই তাকে নিউইয়র্কে ফেরত পাঠানো হয়েছে।

‘ভাইস নিউজ’ এর জন্য প্রামাণ্যচিত্র তৈরির কাজ করা অঙ্গদ ভারতে ব্যক্তিগত সফরে ছিলেন বলে তার মা গুরমিত কাউর জানিয়েছেন।

অঙ্গদ সিং ভারতের কভিড সংকট এবং কৃষকদের বিক্ষোভ নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন। তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে কিছু বলেনি ভারত সরকার।

বিজ্ঞাপন

অঙ্গদের মা গুরমিত কাউর বিবিসিকে বলেছেন, ‘দিল্লি বিমানবন্দরে নামার পর অঙ্গদ একটি বার্তা পাঠিয়েছিল। প্রায় ১৫ মিনিট পরে ও আরেকটি মেসেজ পাঠিয়ে জানায়, অভিবাসন কর্মকর্তারা পাসপোর্ট জব্দ করেছেন। তারপর ওকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়। ’

অঙ্গদ সিংয়ের পরিবার বলেছে, তিনি বিভিন্ন দেশে গণআন্দোলনের ওপর কাজ করেছেন। শ্রীলঙ্কা, হংকং, মিয়ানমার, ভারত এবং পাকিস্তানসহ অনেক দেশে বিক্ষোভের ওপর প্রামাণ্যচিত্র তৈরি করেছেন তিনি।

অঙ্গদ ভারতের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভের ওপর প্রতিবেদন করেছিলেন। দিল্লির শাহিনবাগের ওপরও প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন। দেশটির বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল জায়গাটি।

ভারতে কভিড-১৯ এর বিধ্বংসী দ্বিতীয় তরঙ্গের ওপর প্রতিবেদনের জন্য অঙ্গদ এমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। সূত্র: বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দিল্লি পৌঁছানোর পরই মার্কিন সাংবাদিককে ফেরত পাঠাল ভারত

আপডেট টাইম : ০৯:৪৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২