ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রতিরক্ষা খরচ রেকর্ড বাড়াতে চায় তাইওয়ান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
  • ২১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতিরক্ষা খাতে রেকর্ড খরচ বাড়াতে যাচ্ছে তাইওয়ান। বৃহস্পতিবার তাইওয়ান সরকার প্রতিরক্ষা খাতে খরচ আরও এক হাজার ৯৪০ কোটি ডলার বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

সম্প্রতি তাইওয়ানকে ঘিরে চীন সবচেয়ে বড় সামরিক মহড়া করার পর এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

তাইওয়ানের এক মুখপাত্র বলেছেন, জাতীয় সুরক্ষা বাড়ানোর জন্য প্রতি বছর প্রতিরক্ষায় ১৯ শতাংশ খরচ বাড়ানো হবে। ২০১৭ থেকে অবশ্য প্রতিরক্ষায় খরচ বাড়ানোর পরিমাণ ছিল ৪ শতাংশের কম। ফলে প্রতিরক্ষা খাতে রেকর্ড খরচ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বাড়তি অর্থের বড় পরিমাণ যুদ্ধবিমানসহ হাইটেক অস্ত্র কেনার কাজে ব্যবহার করা হবে। ডিরেক্টর জেনারেল অব বাজেট ও স্ট্যাটেসটিক্স মন্ত্রী বলেছেন, অপারেশনাল খরচ মেটানোর জন্য বাড়তি অর্থ ব্যয় করা হবে।

তিনি জানিয়েছেন, আমরা দেশের সুরক্ষাকে সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দিই। সে জন্যই এই অর্থবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। চীনের হুমকির মোকাবিলায় যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করে রাখতে হয়েছে। তার জ্বালানি ও রক্ষণাবেক্ষণের একটা খরচ আছে।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এ পরিকল্পনা অনুমোদন করেছে। এখন তা পার্লামেন্টকে অনুমোদন করতে হবে।

তাইওয়ান কেন ভয় পাচ্ছে?
সম্প্রতি মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে যান। তিনি ফিরে যাওয়ার পরই চীন তাইওয়ানকে ঘিরে ধরে সামরিক কুচকাওয়াজ করে। চীনের নৌ, বিমান ও স্থলবাহিনী কুচকাওয়াজে অংশ নেয়।

চীনের বক্তব্য ছিল— আমেরিকা তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে, যা তারা মেনে নেবে না। তাইওয়ানকে নিজেদের অভিন্ন অংশ মনে করে চীন। তাদের দাবি, বিশ্বের বাকি সব দেশকে ‘এক চীন নীতি’ নিয়ে চলতে হবে এবং তাইওয়ানকে আলাদাভাবে স্বীকৃতি দেওয়া যাবে না।

১৯৪৯ থেকে তাইওয়ান তাদের আলাদা অস্তিত্ব বজায় রেখেছে। তারা স্বাধীনভাবে সরকার চালাচ্ছে। কিন্তু চীনের দাবি, অন্য কোনো দেশ তাইওয়ানের সঙ্গে সরকারি স্তরে যোগাযোগ রাখতে পারবে না। তারা তাইওয়ান দখল করতে সামরিক অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেয় না।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও চীনের পিপলস লিবারেশন আর্মিকে ঠেকাতে অসম যুদ্ধ করার জন্য তৈরি। ২০২১ সালে চীনের যুদ্ধবিমান বারবার তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের ভেতরে ঢুকেছে।

সূত্র: ডয়চে ভেলে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রতিরক্ষা খরচ রেকর্ড বাড়াতে চায় তাইওয়ান

আপডেট টাইম : ০৪:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২