ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জামিন পেলেন ইমরান খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • ২০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন।

গত সপ্তাহে একজন পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে ‘বিচারের মুখোমুখি’ করার হুমকি দেন ইমরান খান। এরপর তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

এরপর তাকে ২৫ আগস্ট পর্যন্ত জামিন দেন ইসলামাবাদের হাইকোর্ট। সঙ্গে নির্দেশ দেওয়া হয় ২৫ আগস্ট একটি সন্ত্রাসবিরোধী আদালতে উপস্থিত হতে হবে।

এদিন ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে গেলে বিচারক রাজা জাওয়াদ আব্বাস ইমরান খানকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন। এদিন তাকে আবারও হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

১ সেপ্টেম্বর পর্যন্ত যেন আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার না করে সেই নির্দেশনাও দেওয়া হয়।

তাছাড়া বুধবারই অবৈধ জনসমাবেশের মামলায় ইমরান খানকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন বিচারক তাহির আব্বাস সুপ্রা।

এদিকে সন্ত্রাস বিরোধী আদালতে ইমরান খান উপস্থিত হওয়ার আগে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। কারণ সেখানে ইমরান খানের অসংখ্য সমর্থক জড়ো হন।

ধারণা করা হচ্ছিল যদি ইমরান খানকে গ্রেফতার করা হতো তাহলে সেখানে বিশৃঙ্খলা লেগে যেত।

এদিকে ইমরানের আইনজীবি দাবি করেন, পুলিশ তার ওপর প্রতিশোধ নিতে এ মামলা করেছে।

সূত্র: ডন, জিও নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জামিন পেলেন ইমরান খান

আপডেট টাইম : ০৬:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২