ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেনকে আরও ৩ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সমরাস্ত্র কিনতে ইউক্রেনকে আরও ৩০০ কোটি (৩ বিলিয়ন) মার্কিন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করতে পারে বাইডেন প্রশাসন। খবর আরব নিউজের।

ইউক্রেনের স্বাধীনতা দিবসে দেশটিকে সবচেয়ে বড় অঙ্কের সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন আজ বুধবার সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জনের ৩১ বছর উদযাপন করছে।

১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে কয়টি নতুন রাষ্ট্রের জন্ম হয়, ইউক্রেন তার একটি।

ফলে এবার ইউক্রেনে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে অনেকটা ভীতি ও শঙ্কার মধ্যে। জল, স্থল বা আকাশপথে রাশিয়ার হামলার আশঙ্কায় রাজধানী কিয়েভে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধে এর মধ্যেই হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন, ইউক্রেনের প্রায় দেড় কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, অসংখ্য শহর ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের এই যুদ্ধ প্রভাব ফেলেছে বিশ্বের অর্থনীতিতেও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেনকে আরও ৩ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ১২:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২