হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরের মার্চে ‘ভুল করে’ পাকিস্তানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ভারত সরকার এ কথা জানিয়েছে।
ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ২০২২-এর ৯ মার্চ একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভুল করে ছোড়ার ঘটনা ঘটে। তদন্তের পর তিনজন কর্মকর্তা এই কাজের জন্য প্রাথমিকভাবে দায়ী। তাদের এই মুহূর্ত থেকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে।
এই ঘটনার প্রেক্ষাপটে পাকিস্তানে ভারতের প্রতিনিধিকে ইসলামাবাদ ডেকে পাঠায়। তার কাছে প্ররোচনাহীনভাবে ভারতের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়। পাকিস্তান এ ব্যাপারে তদন্তও শুরু করে। ওই তদন্তের রিপোর্টে বলা হয়, সেই সময় ক্ষেপণাস্ত্রটি কোনো যাত্রিবাহী বিমানে আঘাত করতে পারত। প্রাণ যেতে পারত সাধারণ মানুষেরও।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Reporter Name 
























