ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বাধ্য হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • ১৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার জাতীয় স্বার্থ এবং দেশটির আঁকা ‘লাল রেখা’ উপেক্ষা করে ন্যাটো দেশগুলো ইউক্রেন সংঘাতে জড়িয়ে পড়েছে। এই নীতি পারমাণবিক শক্তির মধ্যে সংঘর্ষের কারণ হতে পারে। তাই বাধ্য হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া।

সোমবার এ মন্তব্য করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকোভ। খবর সানার।

রুশ গণমাধ্যম ইজভেস্টিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে রিয়াবকোভ বলেন, রাশিয়া প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। যখন দেশটির অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে, তখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া।

চীনকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনায় বাধ্য করার মার্কিন প্রচেষ্টার বিষয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি এ পদক্ষেপটিকে বিপরীতমুখী হিসাবে প্রত্যাখ্যান করে বলেন, এ ক্ষেত্রে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সহযোগিতা উভয়েরই পারস্পরিক গ্রহণযোগ্য ফলের জন্য যৌথ প্রচেষ্টা থাকা উচিত। যদিও বর্তমান অস্থিরতার মধ্যে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বেশি, তবে এটিকে কৃত্রিমভাবে স্ফীত করা উচিত নয়; রিয়াবকভ সতর্ক করেছেন।

তিনি পারমাণবিক সংঘাতের ঝুঁকি বৃদ্ধির জন্য কিয়েভ সরকার এবং তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের দোষারোপ করেছেন। উপ-পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার রেড লাইন উপেক্ষা করা এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ার জন্য ন্যাটোর ধ্বংসাত্মক পথকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন এবং আরও কোনো উত্তেজনা রোধে প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বাধ্য হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

আপডেট টাইম : ১০:২৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২