হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে ছয় মাস ধরে রাশিয়ার চালানো সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৯ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
প্রতিবেশী দেশ ইউক্রেনের ন্যাটোতে যোগদান ঠেকাতে ২৪ শে ফেব্রুয়ারি এই সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছিলেন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো তার দেশের দোরগোড়ায় চলে আসবে এটি তিনি গ্রহণ করবেন না। যদিও পশ্চিমা শক্তিগুলো বলে আসছিল পুতিন আসলে ইউক্রেন দখল করে তার সাম্রাজ্যের বিস্তার ঘটাতে চান। আর এই পাল্টাপাল্টি খেলায় অস্থির হয়ে ওঠে বিশ্ব।
যুদ্ধ শুরুর ৬ মাসে রাশিয়া এবং ইউক্রেনের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো পক্ষই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি।
জাতিসংঘের দেওয়া তথ্যে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় ৫ হাজার ৫৮৭ বেসামরিক লোক নিহত এবং ৭ হাজার ৮৯০ জন আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে।
Reporter Name 
























