ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জাপানের প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত, তিউনিসিয়া সফর বাতিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • ২১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস শনাক্ত হয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার। এ কারণে কিশিদাকে তার পূর্ব নির্ধারিত তিউনিসিয়া সফর বাতিল করতে হয়েছে। সেখানে আফ্রিকার উন্নয়ন বিষয়ক এক সম্মেলনে অংশগ্রহণের কথা ছিল তার। রবিবার (২১ আগস্ট) জাপান প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মন্ত্রিসভার একজন মুখপাত্র জানিয়েছেন, শনিবার প্রধানমন্ত্রীর সর্দি ও জ্বর দেখা দিয়েছে। রবিবার সকালে পিসিআর পরীক্ষায় তার কোভিড শনাক্ত হয়।
সম্প্রতি সপ্তাহখানেকের ছুটি কাটান ফুমিও কিশিদা। বর্তমানে সরকারি বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, সোমবার (২২ আগস্ট) থেকে প্রধানমন্ত্রী বাসা থেকে কাজ করবেন।

টোকিও ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আফ্রিকান ডেভেলপমেন্ট (টিআইসিএডি)-এর সম্মেলনেও ভার্চুয়ালি অংশ নেবেন তিনি।
সম্প্রতি জাপানে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। কোভিড মহামারিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটির ব্যবসায়িক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দেশটিতে করোনা মৃত্যুর হার অপেক্ষাকৃত কম। সূত্র : রয়টার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জাপানের প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত, তিউনিসিয়া সফর বাতিল

আপডেট টাইম : ১২:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২