ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইমরান খানের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • ১৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। পুলিশ ও বিচার বিভাগকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই তদন্ত বলে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে।
শনিবার (২০ আগস্ট) এক রাজনৈতিক বক্তৃতায় ইমরান পুলিশ প্রধান ও একজন নারী বিচারকের বিরুদ্ধে তাঁর নেতা কর্মীদের আটক ও দুর্ব্যবহার করার অভিযোগ করেন। এমনকি পুলিশ প্রধান ও বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন সাবেক এই পাক প্রধানমন্ত্রী।
আর এমন হুঁশিয়ারিকে হুমকি হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শুরুর ঘোষণায় এরই মধ্যে পাকিস্তান জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইমরানের শত শত সমর্থক ইসলামাবাদে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছেন। ইমরানকে আটক করা হলে রাজধানী দখলের শপথ নিয়েছেন সমর্থকেরা।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খানকে গ্রেপ্তার নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সেখানে এসেছেন তারা।
এর আগে জনসম্মুখে একজন নারী বিচারক এবং পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়ে বক্তব্য রাখায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টকে অনুরোধ জানায় ক্ষমতাসীন সরকার।
শনিবার ইসলামাবাদে একটি সমাবেশে হুমকির দিয়ে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান বলেন, তিনি ইসলামাবাদ পুলিশ প্রধান এবং একজন নারী বিচারককে ‘ছাড়বেন না’।
এর পরিপ্রেক্ষিতে ইমরান খানের বক্তব্য টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করে দেশটির ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা (পেমরা)। সূত্র : বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইমরান খানের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু

আপডেট টাইম : ১১:০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২