ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

২৪ আগস্ট দেশবাসীকে যে কারণে সতর্ক থাকতে বললেন জেলেনস্কি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২৪ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করবে ইউক্রেন। একই সময়ে দেশটিতে রুশ আগ্রাসনের ছয় মাস পূর্ণ হবে।

সামনের দিনগুলোতে নিজের দেশের নাগরিকদের আরও সতর্কতা অবলম্বন করতে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়ার প্রাক্কালে শনিবার তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, ইউক্রেনের স্বাধীনতা দিবস উদযাপনের সময় রাশিয়া আরও হামলা চালাতে পারে। সম্প্রতি ক্রিমিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ১২ বেসামরিক ব্যক্তি আহত হন।

শনিবার রাতে এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনীয়রা সোভিয়েত শাসন থেকে স্বাধীনতার ৩১তম বার্ষিকী উপলক্ষ্যে মস্কোকে তাদের মধ্যে ‘হতাশা ও ভয় ছড়ানোর’ সুযোগ দেবে না।

তিনি বলেন, আমাদের সবাইকে অবশ্যই সতর্ক হতে হবে। এ সপ্তাহে রাশিয়া বিশেষভাবে ভয়ঙ্কর কিছু করার চেষ্টা করতে পারে।’

এদিকে ইউক্রেনে এখনো হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় শনিবারও রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইউক্রেনীয় শহরের একটি আবাসিক এলাকায় আঘাত হানে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ এ সামরিক অভিযান শুরু করেন পুতিন। এ যুদ্ধে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। উদ্বাস্তু হয়েছেন লাখ লাখ মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

২৪ আগস্ট দেশবাসীকে যে কারণে সতর্ক থাকতে বললেন জেলেনস্কি

আপডেট টাইম : ০৩:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২