ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পুতিনের ঘনিষ্ঠ মিত্রের মেয়ে ‘বোমা’ হামলায় নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রের মেয়ে মস্কোর কাছের একটি জায়গায় নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ি যাওয়ার পথে গাড়িতে ‘আগুন ধরে বিস্ফোরণে’ মারা গেছেন দারিয়া দুগিন।

দারিয়া দুগিনের বাবা রুশ দার্শনিক আলেকজান্ডার দুগিন ‘পুতিনের মস্তিষ্ক’ নামে পরিচিত। তিনি এই আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন কি না, তা স্পষ্ট নয়।
বিবিসি জানিয়েছে, দুগিন কট্টরভাবে জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেও তাকে বিবেচনা করা হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একই গাড়িতে একটি ইভেন্ট থেকে বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল দুগিন ও তার মেয়ের। কিন্তু গাড়িতে ওঠার ঠিক আগমুহূর্তে তারা আলাদাভাবে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ট্রেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, দুগিনের মেয়ে যে গাড়িতে ছিলেন, তা দাউদাউ করে জ্বলছে। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

kalerkanthoআইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আরআইএ নিউজ এজেন্সিকে বলেছেন, মস্কোর ওডিনসোভো জেলার একটি মহাসড়কে গাড়িতে আগুন ধরে গেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ক্রেমলিনের তরফ থেকেও এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

দুগিনের মেয়ে দারিয়া দুগিন রাশিয়ার বিশিষ্ট সাংবাদিক এবং ভাষ্যকার। ইউক্রেনে রাশিয়ার হামলাকে সমর্থন করতেন তিনি।

এই বছরের শুরুর দিকে দারিয়া দুগিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। ইউক্রেনে রুশ হামলার বিষয়ে অনলাইনে ‘বিভ্রান্তি’ ছড়ানোর অভিযোগ তোলা হয়েছিল তার বিরুদ্ধে।

সূত্র: বিবিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পুতিনের ঘনিষ্ঠ মিত্রের মেয়ে ‘বোমা’ হামলায় নিহত

আপডেট টাইম : ০৯:৩৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২