ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যে কারণে এরদোগানের ভূয়সী প্রশংসা করলেন জেলেনস্কি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভূয়সী প্রশংসা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জাতিসংঘের উদ্যোগে তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির সুযোগ করে দেওয়ায় এরদোগানকে প্রশংসায় ভাসান তিনি। খবর আনাদোলুর।

শুক্রবার এক ভিডিওবার্তায় জেলেনস্কি এ প্রশংসা করেন। এতে তিনি বলেন, তুরস্কের এ মধ্যস্থতার কারণে বিশ্বের খাদ্য সংকট মিটাতে যুদ্ধাবস্থায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে ইউক্রেন।

ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, আমার সঙ্গে আজ (শুক্রবার) তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের দীর্ঘক্ষণ ফোনালাপ হয়েছে। ইউক্রেনের স্বাধীনতার পক্ষে সমর্থন দেওয়ায় তার প্রতি আমরা কৃতজ্ঞ। এরদোগানের সঙ্গে অর্থনীতি, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়েও আমার আলাপ হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৃহস্পতিবার ইউক্রেন সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

দেশটির লেভিভ শহরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এরদোগান বলেছেন, তার বিশ্বাস ‘আলোচনার মাধ্যমে এ যুদ্ধের অবসান হবে’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যে কারণে এরদোগানের ভূয়সী প্রশংসা করলেন জেলেনস্কি

আপডেট টাইম : ১২:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২