ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাজস্থানে সড়ক দুর্ঘটনায় ৬ তীর্থযাত্রী নিহত, আহত ২০

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের রাজস্থানের পালি জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন তীর্থযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন।

পুলিশ জানায়, পালি জেলার সুমেরপুর এলাকায় তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া একটি ট্রাক্টের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পাওয়া মাত্রই অ্যাম্বুলেন্স-সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই তীর্থযাত্রীরা জয়সলমিরের একটি মন্দির দর্শনের জন্য যাচ্ছিলেন। মাঝপথেই দুর্ঘটনাটি ঘটে।

এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইট বার্তায় তিনি লেখেন, রাজস্থানের পালিতে হওয়া দুর্ঘটনা খুবই মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাজস্থানে সড়ক দুর্ঘটনায় ৬ তীর্থযাত্রী নিহত, আহত ২০

আপডেট টাইম : ১০:১৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২