ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইরানে পালানোর সময় বিদ্রোহী তালেবান কমান্ডার নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরানে পালিয়ে যাওয়ার সময় তালেবান সীমান্তরক্ষী বাহিনীর হাতে এক বিক্ষুব্ধ তালেবান কমান্ডার নিহত হয়েছেন। তাঁর নাম মৌলভি মাহদি মুজাহিদ। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মৌলভি মাহদি মুজাহিদ পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশ দিয়ে ইরানে প্রবেশ করার সময় তালেবান সীমান্তবাহিনীর হাতে নিহত হয়েছেন। তিনিই একমাত্র হাজারা সম্প্রদায়ের তালেবান কমান্ডার, যিনি তালেবান সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন।
আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম খামা প্রেস জানিয়েছে, বুধবার প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে মাহদি মুজাহিদের হত্যার তারিখ উল্লেখ করা হয়নি। বিবৃতিতে তাঁকে ‘বিদ্রোহী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মৌলভি মাহদি মুজাহিদ ১৩ বছর আগে তালেবানে যোগ দিয়েছিলেন। তখন আফগানিস্তান নিয়ন্ত্রণে রেখেছিল মার্কিন সেনারা। মাহদি মুজাহিদ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে রিপাবলিকান পার্টির পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাহদি মুজাহিদ তালেবান সরকারে হাজারাদের আরও অংশগ্রহণ চেয়েছিলেন, কিন্তু তালেবান নেতারা তাঁর দাবি মেনে নেননি। এমনি ‘অন্তর্ভুক্তিমূলক সরকার’ প্রতিষ্ঠার আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবিকেও উপেক্ষা করেছে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠী। সূত্র : এএনআই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইরানে পালানোর সময় বিদ্রোহী তালেবান কমান্ডার নিহত

আপডেট টাইম : ০৮:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২