ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রুশ সেনারা ইউক্রেনে আর এগোতে পারবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • ২১২ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রি জাগোরোদনায়েক গণমাধ্যম সিএনএনকে বলেছেন, রুশ সেনারা ইউক্রেনের আর কোনো অঞ্চল দখল করতে পারবে না এবং এগুতে পারবে না। কারণ তাদের আটকানোর মতো অস্ত্র ইউক্রেনীয় সেনাদের পশ্চিমারা দিয়েছে।

এ ব্যাপারে আন্দ্রি জাগোরোদনায়েক বলেন, যুদ্ধের পরিস্থিতি এখন এমন অবস্থায় আছে, রুশ সেনারা ইউক্রেনে আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, কারণ পশ্চিমারা আমাদের অস্ত্র দিয়েছে। আমরা এখন তাদের আটকাতে সক্ষম।

তবে তিনি জানিয়েছেন, রুশ সেনাদের হটিয়ে দিয়ে দখলকৃত অঞ্চলগুলো পুনদর্খল করতে যে পাল্টা আক্রমণ চালানো দরকার  সেই পাল্টা আক্রমণ চালানোর সক্ষমতা ইউক্রেনের সেনাদের নেই।

এ ব্যাপারে ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বলেন, দুর্ভাগ্যবশত, একটি কঠিন, ভালো ও পূর্ণ শক্তি দিয়ে পাল্টা আক্রমণ চালানোর সক্ষমতা ইউক্রেনের নেই।

ইউক্রেনে যুদ্ধ বর্তমানে ‘থমকে’ আছে এটি বলা যায় কিনা। এমন প্রশ্নে এ সাবেক মন্ত্রী বলেন, ইউক্রেনে যুদ্ধ থমকে আছে এটি বলা যায় না। কারণ যুদ্ধ থমকে থাকলে কিছুটা স্থিতিশীলতা বা শান্তভাব থাকবে। কিন্তু এখনো দেশে যুদ্ধ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রুশ সেনারা ইউক্রেনে আর এগোতে পারবে না

আপডেট টাইম : ০৬:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২