ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আর্মেনিয়ায় আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে সুরমালু বাজারে ওই দুর্ঘটনার পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং লোকজন দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করছে।

জীবিতদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তারা লোকজনকে ঘটনাস্থলে থেকে নিরাপদে সরিয়ে নিয়েছেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, এক মিনিটেই যেন সবকিছু শেষ হয়ে গেল। লোকজন গুদাম থেকে বের হতে পারছিল না।

জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তথ্য থেকে জানা গেছে দুটি বড় বিস্ফোরণ ঘটেছে। ফলে সেখানে আগুন ধরে যায়।

তবে কীভাবে আতশবাজি থেকে বিস্ফোরণ ঘটলো সে বিষয়টি পরিষ্কার নয়। এই ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে এবং আরও প্রায় ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইয়েরেভানের মেয়রের অফিস থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় কতজন মানুষ আটকা পড়েছে তা এখনও পরিষ্কার নয়। ইয়েরেভানভিত্তিক এক সাংবাদিক বলেন, আমার যতদূর মনে হয় রাজধানী শহরে এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা আমি আর দেখিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আর্মেনিয়ায় আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ৫

আপডেট টাইম : ০১:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২