ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পিস্কি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • ১৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পিস্কি গ্রাম পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অবশ্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই দাবি আল জাজিরা ও রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেননি।

সপ্তাহ খানেক আগেও রাশিয়া ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা পিস্কি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল।

এদিকে, রাশিয়া চিকিৎসা সামগ্রী আনতে বাধা দিয়ে মানবতাবিরোধী অপরাধ করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো।

ভিক্টর লিয়াশকো বলেন, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে গত সাড়ে ৫ মাস ধরে চিকিৎসা সামগ্রী পরিবহণেও বাধা দিয়ে আসছে রাশিয়া।

এর পলে দখলকৃত শহর ও গ্রামগুলোতে ইউক্রেনীয়দের কাছে জরুরি ও প্রাণ রক্ষাকারী ওষুধ পাঠানো যাচ্ছে না।

রাজধানী কিয়েভে শুক্রবার এপিকে ওই সাক্ষাৎকার দেন স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো।

এ সময় তিনি বলেন, রাশিয়ার এ আচরণ নিঃসন্দেহে একটি মানবতাবিরোধী যুদ্ধাপরাধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পিস্কি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার

আপডেট টাইম : ০৭:০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২