ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জ্বালানি তেলের মূল্য কমছে পাকিস্তানে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বেড়ে আকাশচুম্বী হয়। কিন্তু বর্তমানে তেলের দাম কমে ১০০ ডলারের নিচে চলে এসেছে। এমন পরিস্থিতিতে পেট্রলিয়াম পণ্যের দাম কমাতে যাচ্ছে পাকিস্তান সরকার। জানা গেছে, ১৬ আগস্টের মধ্যে এ সম্পর্কিত একটি ঘোষণা দিতে পারে দেশটি। শুক্রবার (১২ আগস্ট) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ওজিআরএ) একটি নতুন সারাংশ নিয়ে কাজ শুরু করেছে। এটি কর্তৃপক্ষের কাছে মূল্য কমানোর প্রস্তাব করবে।

বিষয়টি সম্পর্কে অবহিত সূত্রগুলো জানিয়েছে, সরকার পেট্রোলিয়ামের ওপর শুল্ক ও অন্যান্য কর হ্রাসের মাধ্যমে জনসাধারণকে স্বস্তি দিতে পারে।

জানা গেছে, পেট্রলের দাম কমতে পারে ১২ রুপি ও ডিজেলের দাম কমতে পারে ১৫ রুপি।

ওজিআরএ ১৩ আগস্ট নতুন মূল্য নির্ধারণের জন্য অর্থ মন্ত্রণালয়ে সারসংক্ষেপ পাঠালে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ১৫ আগস্ট নতুন দর ঘোষণা করা হবে।

বর্তমানে পাকিস্তানে প্রতি লিটার পেট্রলের মূল্য ২২৭ দশমিক ১৯ পাকিস্তানি রুপি, প্রতি লিটার ডিজেলের দাম প্রায় ২৪৫ রুপি ও কেরোসিনের দাম ২০১ রুপির বেশি।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তিতে পৌঁছেছে পাকিস্তান সরকার। ফলে অতিরিক্ত ১২০ কোটি ডলারের পাশাপাশি আরও অর্থ ছাড় পাবে দেশটি। এ চুক্তিকে পাকিস্তানের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আইএমএফের ফান্ডের কারণে খেলাপি থেকে বাঁচতে পারবে পাকিস্তান। তাছাড়া অন্যান্য দাতা সংস্থা ও দেশ থেকেও ঋণ পেতে পারে দেশটি। আগামী এক বছরের মধ্যে ঋণ পরিশোধ ও আমদানি ব্যয় মেটাতে পাকিস্তানের প্রয়োজন চার হাজার কোটি ডলারের বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জ্বালানি তেলের মূল্য কমছে পাকিস্তানে

আপডেট টাইম : ০৭:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২