হাওর বার্তা ডেস্কঃ হামলায় সক্ষম মানববিহীন আকাশযান (ইউএভি) দেখতে ইরান সফর করেছেন রুশ কর্মকর্তারা। রাশিয়ার কাছে ইরান কয়েকশ ড্রোন হস্তান্তর করতে যাচ্ছে। ওয়াশিংটনের কাছে এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য আছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে ড্রোন সরবরাহ করে আসছে ইরান। এবার ইউক্রেন যুদ্ধে মস্কোর সহায়তায় এগিয়ে আসছে তেহরান।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘গেল কয়েক সপ্তাহে রুশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে ইরান। ইরানি ও রুশ অস্ত্র বাণিজ্যের ওপর জোরালো নিষেধাজ্ঞা প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে ড্রোন বিনিময় নানা উপায়ে নিষেধাজ্ঞাযোগ্য। ইরানের ড্রোন ব্যবহার ও সম্প্রসারণ নিয়ে আমরা উদ্বিগ্ন।’
তিনি আরও বলেন, মার্কিন বাহিনী, আঞ্চলিক অংশীদার ও জাহাজে হামলা চালাতে ড্রোন ব্যবহার করছে ইরান।
Reporter Name 
























