ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্যারিসে পাবলিক টয়লেটে মার্কিন পর্যটককে ধর্ষণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলের একটি পাবলিক টয়লেটে ধর্ষণের শিকার হয়েছেন এক মার্কিন নারী পর্যটক। নিরাপদ বলে বিবেচিত নদী তীরবর্তী ব্যস্ত এলাকায় এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন অনেকেই। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে ২৩ বছর বয়সী এক পুরুষকে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে। গত শনিবার রাতে ২৭ বছরের ওই মার্কিন নারী নিজের সঙ্গীকে নিয়ে প্যারিসের কেন্দ্রস্থলে সেইন নদীর তীরে ঘুরতে যান। নটর ডেম ক্যাথিড্রাল ও প্যারিসের সিটি হলের অদূরে আক্রান্ত হন তারা।

ওই এলাকাটি দিন ও রাতের সব সময় পর্যটকদের ভিড়ে ব্যস্ত থাকে। স্থানীয় সময় রাত একটার কিছু পরে একটি পাবলিক টয়লেটে আক্রান্ত হন ওই নারী পর্যটক। স্থানীয় একটি বারের অদূরের ওই টয়লেটটি নিরাপদ বলে বিবেচনা করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান জানিয়েছে, ওই নারীর সঙ্গী বাইরে অপেক্ষা করছিলেন, তবে সময় গড়াতে থাকায় উদ্বিগ্ন হয়ে ওঠেন।

টয়লেটের কাছে এগিয়ে তিনি কান্নার শব্দ পান। এরপরই নিজের সঙ্গীকে আক্রান্ত হতে দেখেন। নিরাপত্তা প্রহরী ও পুলিশ সদস্যরা আক্রমণকারী পুরুষকে আটক করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পুরুষ ধর্ষণের কথা অস্বীকার করে দাবি করেছে ওই নারীর সম্মতি ছিল। পরে ওই নারীকে প্যারিসের একটি হাসপাতালে নেওয়া হয়। পুলিশের কাছে প্রমাণ হস্তান্তরের পর ওই নারী ও তার পুরুষ সঙ্গী যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। গার্ডিয়ান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্যারিসে পাবলিক টয়লেটে মার্কিন পর্যটককে ধর্ষণ

আপডেট টাইম : ১০:৪৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২