ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ক্রিমিয়ার সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • ১৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার দখলকৃত অঞ্চল ক্রিমিয়ায় রুশ সেনাঘাঁটিতে গোলাবর্ষণে এক ব্যক্তি নিহত হয়েছেন। ক্রিমিয়ায় রাশিয়ার নিযুক্ত প্রশাসনিক প্রধান সার্গেই আকসিওনোভ সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের এ তথ্য দিয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি এমনটি জানায়।

ক্রিমিয়ার পশ্চিমাঞ্চলের নভোফেদোরিভকা এলাকার নিকটবর্তী সাকি সামরিক ঘাঁটিতে মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে এ হামলা শুরু হয়। স্থানীয়রা অন্তত ১২টি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে—গোলাবর্ষণ হয়েছে তবে ঘাঁটির অস্ত্রাগারে তা আঘাত হানতে পারেনি।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকা দখলে নেয় রাশিয়া। ক্রিমিয়ায় বিপুল রুশ পর্যটক এসে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গোলাবর্ষণের সময়কার ভিডিওতে দেখা গেছে, সৈকতে মানুষজন বিস্ফোরণের শব্দে ছোটাছুটি করছে। পেছনে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উড়ছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ হামলার জন্য কিয়েভ দায়ী নয় বলে জানিয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাত্রিকালীন ভিডিওবার্তায় ক্রিমিয়া নিয়ে কথা বলেছেন। কিন্তু, হামলা সম্পর্কে সরাসরি কিছু বলেননি। তিনি বলেন, ‘ক্রিমিয়া ইউক্রেনের এবং আমরা এটি কোনোদিনই ছেড়ে দেব না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ক্রিমিয়ার সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

আপডেট টাইম : ১১:২৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২