ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বাসে ডাকাতি-ধর্ষণ: তিনদিনের রিমান্ডে ৬ আসামি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার ছয়জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসানাত এ আদেশ দেন। গ্রেফতার বাকি চারজনের ১৬৪ ধারায় জবানবন্দি চলমান। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 রিমান্ডপ্রাপ্তরা হলেন- সোহাগ মন্ডল (২০), খন্দকার হাসমত আলী ওরফে দীপু (২৩), বাবু হোসেন ওরফে জুলহাস (২১), মো. জীবন (২১), আব্দুল মান্নান (২২) ও নাঈম সরকার মুন্না (১৯)।

জবানবন্দি দেওয়া চার আসামি হলেন- রতন হোসেন (২১), মো. আলাউদ্দিন (২৪), রাসেল তালুকদার (৩২), আসলাম তালুকদার ওরফে রায়হান (১৮)।

২ আগস্ট রাতে টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ডাকাতি ও এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ছিলেন ১৩ জন। তাদের কেউ বাসের হেলপার কেউবা পোশাক কারখানায় চাকরি করেন। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী রতনসহ ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-১২ ও র‌্যাব-১৪ তাদের গ্রেফতার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বাসে ডাকাতি-ধর্ষণ: তিনদিনের রিমান্ডে ৬ আসামি

আপডেট টাইম : ০৭:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২