ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ডোনাল্ড ট্রাম্পের বাসায় এফবিআইয়ের অভিযান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

এসময় এফবিআইয়ের এক এজেন্ট তার বাড়ির একটি সেফ ভেঙে ফেলে বলে অভিযোগ করেছেন ট্রাম্প।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (৮ আগস্ট) ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগোতে এ ঘটনা ঘটে। গোপন নথিপত্রের সন্ধানে করতেই এ তল্লাশি চালানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, কেনো এই অভিযান পরিচালনা করা হয়েছে তা আমার কাছে পরিষ্কার নয়। এমন অভিযান তৃতীয় বিশ্বের ভঙ্গুর দেশগুলোতেই কেবল ঘটতে পারে। অবশ্য আমার বাসায় তল্লাশি চালানোর পেছনে ডেমোক্রাটদের সমর্থন আছে। তারা চায় না আমি আগামী ২০২৪ সালে নির্বাচনে অংশগ্রহণ করি। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, এফবিআইয়ের কর্মকর্তারা আমার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুকে পড়েছে।

সংবাদ সংস্থা সিএনএনের তথ্য অনুযায়ী, এফবিআইয়ের ওই অভিযানের সময় ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ছিলেন।
মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, প্রেসিডেন্ট থাকার সময় ন্যাশনাল আর্কাইভ রেকর্ড কীভাবে ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করেছিলেন, সে নিয়ে তদন্তের জেরে ট্রাম্পের ওই বাসায় অভিযান চালিয়েছে এফবিআই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নথিপত্র সংরক্ষণ করে ন্যাশনাল আর্কাইভস। ডোনাল্ড ট্রাম্প কীভাবে সেখানকার নথিপত্র ব্যবহার করেছেন, তা তদন্ত করে দেখতে গত ফেব্রুয়ারিতে সংস্থাটি মার্কিন বিচার বিভাগের কাছে অনুরোধ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ডোনাল্ড ট্রাম্পের বাসায় এফবিআইয়ের অভিযান

আপডেট টাইম : ১০:৪৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২