ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

উত্তেজনার মধ্যেই ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
  • ১৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগের মধ্যেই ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার কক্ষপথে ওই স্যাটেলাইট উৎক্ষেপণের কথা রয়েছে। তবে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে এটি ব্যবহার করতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছে তেহরান। বার্তা সংস্থা রযটার্স মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাতের তিন সপ্তাহ পর কাজাখস্তানের মস্কো পরিচালিত বাইকোনুর কসমোড্রোম থেকে ইরানের ‘খৈয়াম’ স্যাটেলাইটটি উড্ডয়নের কথা রয়েছে।

ইউক্রেনে সামরিক লক্ষ্যবস্তুতে নজরদারি জোরদার করতে মস্কো খৈয়ামকে ব্যবহার করতে পারে এমন আশঙ্কা নাকচ করে দিয়েছে ইরান।

গত সপ্তাহে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে যে ইরানকে নিয়ন্ত্রণের অনুমতি দেওয়ার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য ‘কয়েক মাস বা তার বেশি সময় ধরে স্যাটেলাইটটি ব্যবহার করার পরিকল্পনা করছে’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

উত্তেজনার মধ্যেই ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে রাশিয়া

আপডেট টাইম : ১০:১৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২