ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইসরাইল ও ইসলামি জিহাদ আন্দোলন যুদ্ধবিরতিতে সম্মত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • ১৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসরাইলের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলরও।

গাজা উপত্যকায় ইসরাইলের তিন দিনের বর্বর আগ্রাসনের পর স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টায় এ যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। খবর আলজাজিরা ও সিএনএনের।

যুদ্ধবিরতির ব্যাপারে মধ্যস্থতা করেছে মিসর সরকার। যুদ্ধবিরতির পর জিহাদ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা মুহাম্মাদ আল-হিন্দি এক বিবৃতিতে রোববার জানান, মিসরের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে কিছুক্ষণ আগে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে।

তবে জিহাদ আন্দোলন বলেছে, যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরাইলে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখেন ফিলিস্তিনিরা।

গত শুক্রবার ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকার আবাসিক এলাকায় হামলা শুরু করে। ইসরাইলি হামলায় জিহাদ আন্দোলনের দুই কমান্ডারসহ ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে আটটি শিশু রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলের আগ্রাসনে তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরাইলি আগ্রাসনের জবাবে কয়েকশ রকেট ছুড়েছে জিহাদ আন্দোলন। এতে বেশ কয়েকজন ইসরাইলি আহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইসরাইল ও ইসলামি জিহাদ আন্দোলন যুদ্ধবিরতিতে সম্মত

আপডেট টাইম : ১১:০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২