ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মক্কা-মদিনা রুটে উচ্চ গতির ট্রেন, চালক ৩১ নারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জেদ্দা হয়ে মক্কা-মদিনা রুটে উচ্চ গতির ট্রেনের চালক হিসেবে আগেই নিয়োগ পেয়েছেন সৌদির ৩১ নারী। এর মাধ্যমে তারা সৌদিতে ট্রেনের প্রথম নারী চালক হওয়ার সুযোগ পান। এর আগে তত্ত্বগত প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ হিসেবে বাস্তব প্রশিক্ষণ শুরু হয় তাদের। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৩১ জন নারী তাদের প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসাবে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ক্যাবে অভিজ্ঞ ট্রেন চালকদের সঙ্গে যোগ দিচ্ছেন। মার্চ মাসে প্রথম প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে, গ্রুপটি মোট ৪৮৩ ঘণ্টার তাত্ত্বিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যার মধ্যে রেলওয়ের মৌলিক জ্ঞান, ট্রাফিক, নিরাপত্তা প্রবিধান, কাজের বিপদ, অগ্নিনির্বাপণ, ট্রেন ও রেলওয়ের অবকাঠামো সম্পর্কিত প্রযুক্তিগত দিক রয়েছে।

 হাই-স্পিড রেল পরিচালনাকারী কনসোর্টিয়াম ও সৌদি রেলওয়ে পলিটেকনিকের (এসআরপি) বৃহত্তম শেয়ারহোল্ডার স্প্যানিশ কোম্পানি রেনফে তাদের প্রশিক্ষণ দিয়েছে।

এর আগে নারীদের ট্রেন চালক হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা করে সৌদি সরকার। এ জন্য দেওয়া হয় বিজ্ঞাপন। সে সময় মাত্র ৩০টি পদের বিপরীতে আবেদন পড়ে ২৮ হাজার।

মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশটিতে সম্প্রতি নারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। এরই মধ্যে চলচ্চিত্রসহ সাংস্কৃতিক বিষয়ে নানা পরিবর্তন দেখা গেছে দেশটিতে। নারীরাও উৎসাহ পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এমন চিত্র দেখা যাচ্ছে বলে মন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মক্কা-মদিনা রুটে উচ্চ গতির ট্রেন, চালক ৩১ নারী

আপডেট টাইম : ০৮:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২