ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

উপনির্বাচনে ৯টি আসনে একাই লড়বেন ইমরান খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
  • ১৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের জাতীয় পরিষদের ন’টি আসনে উপনির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ন’টি আসনে নিজেই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

গত ১১ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হয়েছিলেন ইমরান। আর তারপরই প্রাক্তন  প্রধানমন্ত্রীর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ১২৩ জন সদস্য পদত্যাগপত্র জমা দেন। কিন্তু স্পিকার তাদের মধ্যে ১১ জনের পদত্যাগপত্র গ্রহণ করেছিলেন। এই ১১ জন ইমরান খান নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য ছিলেন। পদত্যাগী মন্ত্রীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শিরিন মাজারি, ইজাজ আহমেদ শাহ, আলি মহম্মদ খান এবং ফারুক হাবিব।

খালি হওয়া ১১টি আসনের মধ্যে দুটি আসনে ইতিমধ্যে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। বাকি নটি আসনের জন্য উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৫ সেপ্টেম্বর খালি হওয়া আসনে ভোটগ্রহণ। সেই নটি আসনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর পক্ষে প্রার্থী হিসেবে ইমরান খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পাক নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নিবার্চনে যে কোনও ব্যক্তি একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তাই ইমরানের নটি আসনে লড়াইয়ে আইনি কোনও বাধা নেই। কিন্তু নির্বাচনে কোনও প্রার্থী একাধিক আসনে জিতলে, সেক্ষেত্রে একটি আসন ধরে রাখতে পারবেন। ২৫ সেপ্টেম্বরের উপনির্বাচনে ইমরান যদি নটি আসনের মধ্যে একাধিক আসনে জয়ী হন, সেক্ষেত্রে নিয়ম অনুসারে একটি আসন ধরে রাখতে পারবেন তিনি। ফলে বাকি আসনগুলিতে ফের ভোটের সম্ভাবনা থেকেই যাচ্ছে। আর সেক্ষেত্রে ফের আগামী ৬০ দিনের মধ্যে ভোট করতে হবে কমিশনকে।

যদিও ইমরান খানের দাবি নস্যাৎ করেছে বর্তমান পাক সরকার। তবে, উপনির্বাচনে যদি ইমরান একাধিক আসনে জেতে, সেক্ষেত্রে আগাম নির্বাচনের দাবিতে ফের পাকিস্তান উত্তাল হতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল। সূত্র: টিওআই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

উপনির্বাচনে ৯টি আসনে একাই লড়বেন ইমরান খান

আপডেট টাইম : ০২:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২