ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সম্পর্ক’ ছিন্নের ঘোষণা চীনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জলবায়ু পরিবর্তন, সামরিক আলোচনা এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবেলার প্রচেষ্টা সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বন্ধে ঘোষণা দিয়েছে চীন। শুক্রবার (৫ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতিতে এ ঘোষণা প্রদান করে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনের দৃঢ় বিরোধিতা এবং গুরুতর প্রতিনিধিত্বকে উপেক্ষা করে পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সহযোগিতার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। খবর রয়টার্স।
শুক্রবারের ঘোষণার পর থেকে মার্কিন ও চীনা প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে সংলাপ বাতিল করা হবে। এছাড়া স্থগিত করা হবে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনা, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক অপরাধ তদন্তে সহযোগিতা কার্যক্রম।

এছাড়া নিজ টুইটার অ্যাকাউন্টে যুক্তরাষ্ট্রের আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং। মার্কিন পররাষ্ট্রনীতিকে জর্জ ফ্লয়েডের পুলিশি হত্যার সঙ্গেও তুলনা করেন তিনি।

 টুইটে মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, ‘‘আমরা, যুক্তরাষ্ট্রকে নিজেকে ‘বিশ্ব পুলিশ’ হিসাবে গ্রহণ করতে এবং অন্য দেশগুলোর প্রতি জর্জ ফ্লয়েডের মতো আচরণ করার অনুমতি দিতে পারি না। যাকে তারা ইচ্ছামতো ধমক দিতে পারে এবং শ্বাসরোধ করতে পারে।’’

সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রয়োজনীয়তার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে দুই প্রধান শক্তি। গত বছর গ্লাসগোতে জলবায়ু শীর্ষ সম্মেলনে কার্বন নির্গমন কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে জরুরিভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেছিল চীন।

এছাড়া ফেন্টানাইলের মতো অবৈধ ওষুধের ব্যবসা, অবৈধ মাদক ব্যবসা, আন্তর্জাতিক সন্ত্রাস দমনেও দেশ দুটি বিভিন্ন যৌথ কার্যক্রম পরিচালনা করে থাকে। শুক্রবারের ঘোষণার পর এসব কিছুই হুমকির মুখে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সম্পর্ক’ ছিন্নের ঘোষণা চীনের

আপডেট টাইম : ০৬:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২