ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • ১৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭২৮ জনের। এতে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ লাখ ২৪ হাজার ৩২৪ জন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন। এতে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৮৯৭ জন। বুধবার (৩ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার (২ আগস্ট) গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিলো ১ হাজার ২৪১ জনের এবং একই সময় আক্রান্ত হয়েছিলো ৫ লাখ ১৯ হাজার ৯১৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৬৩ জনের এবং শনাক্ত হয়েছে ৬০ হাজার ৬৮৬ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৩৩ হাজার ৬২৩ জন এবং মৃত ২৭১ জন। ইতালিতে আক্রান্ত ৬৪ হাজার ৮৬১ জন এবং মৃত্যু ১৯০ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৩ হাজার ৫৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। জাপানে মৃত ১০৯ জন এবং আক্রান্ত ১ লাখ ৬৭ হাজার ৬৭৮ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৯৬ জন এবং আক্রান্ত ৩৫ হাজার ৪৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৫৬০ জন এবং মৃত্যু হয়েছে ৪৮ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৪৩ জন এবং ২৭ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

আপডেট টাইম : ১১:০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২