ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

মুসলিম বিশ্বের সমর্থন পেতে আসলামকে গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০১৬
  • ৩৬১ বার

মুসলিম বিশ্বের সমর্থন পেতে আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে মাওলানা মতিনের ভূমিকা শীর্ষক’ আলোচনা সভায় এ কথা বলেন গয়েশ্বর। লেবার পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল মতিনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকার উৎখাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ‘ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে রোববার সন্ধ্যায় গ্রেফতার হন আসলাম। ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে সাতদিনের রিমান্ডেও পেয়েছে পুলিশ। ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে ভারতে আসলামের সাক্ষাতের খবর ফাঁস হওয়ার পর থেকে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে আসছেন, সরকার উৎখাতের ষড়যন্ত্রে ওই বৈঠক হয়েছিল।

আলোচনায় অংশ নিয়ে গয়েশ্বর আরো বলেন, ষড়যন্ত্র শেখ হাসিনা ও তার দলের অর্জন। তারা ষড়যন্ত্র ছাড়া কিছুই বোঝে না। তাই তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন। ষড়যন্ত্র কখনো প্রকাশ্যে হয় না। আসলে ষড়যন্ত্র করে এ সরকারই ভারতের সহযোগিতায় ক্ষমতায় আছে। তাই তারা মনে করে সবাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

১৬ কোটি মানুষই এই সরকারের পতন চায় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, যাদের জনগণ চায় না, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হয় না। দেশের একজন রিকশাওয়ালাও এই সরকারের পতন চায়। ১৬ কোটি মানুষই সরকারকে উৎখাত করতে চায়। একদিনও এই সরকার ক্ষমতায় থাকুক, তা দেশের মানুষ চায় না। এখনো পর্যন্ত ভারত ছাড়া বিশ্বের কোনো দেশই এই সরকারকে বৈধতা দেয়নি। বৈধতা পাওয়ার জন্যই সরকার একেক সময়ে একেক নাটক সাজাচ্ছে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, লেবার পার্টির মহাসচিব হামদুল্লা আল মেহেদী, সহ-সভাপতি অ্যাডভোকেট ফারুক রহমান, যুগ্ম-মহাসচিব উম্মে হাবিবা রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

মুসলিম বিশ্বের সমর্থন পেতে আসলামকে গ্রেফতার

আপডেট টাইম : ১০:৩৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০১৬