ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এবার রাশিয়ার সঙ্গে যে চুক্তি বাতিল করল লাটভিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • ১৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রাটভিয়ার গ্যাস লাইন বন্ধ করার পর এবার রাশিয়ার সঙ্গে ভ্রমণ চুক্তি বাতিল করেছে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য দেশ লাটভিয়া।

সোমবার থেকে এ চুক্তি বাতিল করা হয়। রুশ গণমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চুক্তির কারণে দুই প্রতিবেশী দেশের লোকজন সীমান্ত পেরিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে পারত কিন্তু চুক্তি বাতিলের ফলে তা বন্ধ হয়ে যাবে।

লাটভিয়ার সরকার কয়েক সপ্তাহ আগে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। রাশিয়া ও লাটভিয়া ২০১০ সালে ভ্রমণ চুক্তি সই করে এবং ওই বছরই তা কার্যকর করা হয়।

লাটভিয়া বলছে, রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পিস্কভ শহরে লাটভিয়ার কনস্যুলেট বন্ধ করে দেওয়ার পর মস্কোর সঙ্গে ভ্রমণ চুক্তি বাতিল করা হয়। পিস্কভ শহরে লাটভিয়ার কনস্যুলেট থেকে লাটভিয়া ভ্রমণের জন্য রুশ নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হতো।

গত এপ্রিল মাসে রাশিয়া ওই কনস্যুলেট বন্ধ করে দেয় এবং এর সব কর্মীকে অবাঞ্চিত ঘোষণা করে। মস্কো সেই সময় জানিয়েছিল যে, লাটভিয়া ও বাল্টিক প্রজাতন্ত্রগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার কারণে পাল্টা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগেই অর্থাৎ রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরই বাল্টিক এ দেশটি রাশিয়ার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এবার রাশিয়ার সঙ্গে যে চুক্তি বাতিল করল লাটভিয়া

আপডেট টাইম : ০৯:৫১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২